মাদারীপুরে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার
মাদারীপুরের সদর উপজেলায় নিখোঁজের চার দিন পর আসিফ খান (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ খান ওই গ্রামের আজিজ খানের ছেলে। গত ১১ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
রোববার ঘটকচর এলাকার একটি ডোবায় লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আসিফের শনাক্ত করেন।
আরও পড়ুনপুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1794743342.jpg)





