সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন
সিলেট নগরীর উপশহরে গ্রামীণ ব্যাংকের একটি এরিয়া অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের এক কর্মকর্তার ব্যবহৃত গাড়ি ও কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টার মধ্যে নগরীর উপশহর এলাকার এইচ ব্লকের ১ নম্বর রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের সিলেট আঞ্চলিক অফিসের ম্যানেজার মো. আবুল হোসেন জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেন। পরে ঘটনাস্থলে কেরোসিন বা পেট্রোল বহনের কাজে ব্যবহৃত হতে পারে- এমন দুই লিটারের একটি খালি বোতল পাওয়া যায়।
আরও পড়ুনক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, তার ব্যবহৃত গাড়ির ইঞ্জিন কভার সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। গাড়ির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কার্যালয়ের নিচতলায় থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1794737836.jpg)
_medium_1794737327.jpg)
_medium_1794736820.jpg)
_medium_1794730045.jpg)
_medium_1794740000.jpg)
_medium_1794739761.jpg)
_medium_1794739609.jpg)