ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:১৬ পিএম

১৮ ডিসেম্বর বগুড়ায় ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’

১৮ ডিসেম্বর বগুড়ায় ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে দেশের চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’ আয়োজনের ঘোষণা দিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। আগামী ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে পর্যায়ক্রমে এসব কনসার্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহী বিভাগের কনসার্টটি আগামী ১৮ ডিসেম্বর বগুড়ায় আয়োজন করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর (বুধবার) ঢাকা বিভাগে কনসার্ট অনুষ্ঠিত হবে। এ আয়োজনের প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, আবদুল মোনায়েম মুন্না, রাকিবুল ইসলাম রাকিব ও এহসান মাহমুদ।

পরদিন ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম বিভাগে কনসার্ট অনুষ্ঠিত হবে। এ বিভাগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, গিয়াস উদ্দিন রিমন ও নাছির উদ্দীন নাছির।

আরও পড়ুন

এ ছাড়া ১৮ ডিসেম্বর (শুক্রবার) রাজশাহী বিভাগের কনসার্ট অনুষ্ঠিত হবে বগুড়ায়। এ আয়োজনের প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন এস এম জিলানী ও আতিকুর রহমান রুমন।

সর্বশেষ ১৯ ডিসেম্বর (শনিবার) খুলনা বিভাগে কনসার্ট আয়োজন করা হবে। এ বিভাগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন রকিবুল ইসলাম বকুল, রাজিব আহসান ও জাহিদুল ইসলাম রনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ ডিসেম্বর বগুড়ায় ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’

১

২০২৭ সালে স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

২

ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

৩

অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

৪

আনচেলত্তিকে জিনিসপত্র গুছিয়ে চলে যেতে বললেন ব্রাজিল কিংবদন্তি

৫

ভারতের আকাশে চীনা সামরিক বিমানের দীর্ঘ চক্কর

৬