ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০২ পিএম

অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবিকুল ইসলাম (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রবিকুল ইসলাম হোসেনপুর গ্রামের মো. গনি মিয়ার ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রবিবার সকালে অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

আরও পড়ুন

এ সময় আশপাশের লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

১

আনচেলত্তিকে জিনিসপত্র গুছিয়ে চলে যেতে বললেন ব্রাজিল কিংবদন্তি

২

ভারতের আকাশে চীনা সামরিক বিমানের দীর্ঘ চক্কর

৩

‘দার-ই-নিজাত’ নিয়ে ভক্তদের জন্য বিশেষ খবর

৪

আমরা যুদ্ধও নয়, শান্তিও নয়-এমন অবস্থায় থাকব না : গালিবাফ

৫

প্রথম বলেই আউট অভিষিক্ত রবিন

৬