ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৬:১৬ পিএম

হলুদ গাউনে নজর কাড়লেন মাহি

ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। শুরু হওয়া মূল প্রতিযোগিতার বিভিন্ন ধাপে নিজের নজরকাড়া লুক ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে সবার দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একগুচ্ছ ফটোশুটে মাহিকে সমুদ্রপাড়ের মনোরম পটভূমিতে হলুদ রঙের ফ্লোর-টাচ গাউনে দেখা গেছে। ফুল স্লিভের এই আকর্ষণীয় গাউনের কোমরের অংশে রয়েছে পাথরের কারুকাজ এবং তার গায়ে শোভা পাচ্ছে ‘বাংলাদেশ’ লেখা সাদা স্যাশ।

এই আন্তর্জাতিক আয়োজনে চার দেশের সুন্দরীদের সঙ্গেও ফ্রেমবন্দি হয়েছেন মাহি। তাদের মধ্যে রয়েছেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন।

ফটোশুটের ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে একটি চমৎকার শুটের ছোট্ট ঝলক! প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই ভীষণ বিশেষ মনে হচ্ছে। এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

আরও পড়ুন

আন্তর্জাতিক এই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার লড়াইয়ে এরই মধ্যে অফিশিয়াল ফ্যান ভোটিং শুরু হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন মাহি। আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে ৭৫তম ‘মিস ইউনিভার্স’-এর গ্র্যান্ড ফিনালে। এবার মাহির হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশের বড় কোনো সাফল্য আসবে—এমনটাই প্রত্যাশা করছেন দেশবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলুদ গাউনে নজর কাড়লেন মাহি

১

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের নীচে কাটা পড়ে নারীর মৃত্যু

২

ডেপুটি চিফ বিজনেস অফিসার নিয়োগ দিচ্ছে ওয়ালটন, কর্মস্থল ঢাকা

৩

জন্মদিন উপলক্ষ্যে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

৪

ফুটপাত দখল করলে সব উঠায় দিবো, একটাও থাকতে পারবে না : ডিএসসিসি প্রশাসক

৫

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

৬