ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৬:৪২ পিএম

নাটোরের লালপুরে আ’ লীগের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ২৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের লালপুরে আ’ লীগের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ২৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে মশাল মিছিল করার অভিযোগে সাবেক এমপি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর শনিবার রাতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আরিফুল ইসলাম মিজুসহ আরও ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ও দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকীসহ ৮৮জন নেতাকর্মীর নাম উল্লেক করে মামলা করা হয়েছে।

অজ্ঞতনামা আরও ১২০-১৫০ জনকে আসামি করা হয়েছে। গত শুক্রবার রাতে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বাদি হয়ে লালপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

এজাহারে বলা হয়, মঙ্গলবার রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের বিলশলিয়া বিল সংলগ্ন পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘট কর্মসূচি উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল ও ফেসটুন নিয়ে মিছিল করেন। তারা দেশ ও সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন

এসব কর্মকান্ড সাবেক এমপি আবুল কালাম আজাদসহ কয়েকজনের নেতৃত্বে সংঘটিত হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর পুলিশকে অবহিত এবং দলীয় ফোরামে আলোচনার পর ঊর্ধ্বতন নেতাদের অনুমতি নিয়ে মামলা করেছেন বলে জানান বাদি।

লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম বলেন, লালপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রুজ হয়েছে। মামলার পরে অভিযান চালিয়ে এজাহারনামীয় একজনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আরও ৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে আ’ লীগের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ২৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১

পারসোনার নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

২

গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি  

৩

গোপালগঞ্জের ডিসিকেও বদলি

৪

রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম

৫

দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের ২নং প্ল্যাটফর্মে নেই ছাউনি, যাত্রীদের দুর্ভোগ

৬