ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০৯:০০ পিএম

স্টেজ শো’র পাশাপাশি অন্যান্য কাজেও ব্যস্ত লিজা

সানিয়া সুলতানা লিজা

অভি মঈনুদ্দীন ঃ সানিয়া সুলতানা লিজা, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। সঙ্গীতাঙ্গনে লিজার বেশ সুনাম রয়েছে একজন নম্র, ভদ্র এবং ভীষণ বিনয়ী শিল্পী হিসেবে। বছরজুড়েই লিজার স্টেজ শোতে বেশ ভালো ব্যস্ততা থাকে। এরপর পাশাপাশি লিজা আরো অন্যান্য কাজ নিয়েও ব্যস্ত সময় পার করেন। এরইমধ্যে লিজা গত শনিবার রাজধানীর অদূরে সাভারে একটি স্কুলের অনুষ্ঠানে স্টেজ শোতে গানে গানে সবাইকে ভীষণভাবে মুগ্ধ করেছেন। স্টেজ শো’র মৌসুমী শুরু হয়েছে। লিজা জানান, সামনে আরো বেশ কিছু স্টেজ শো রয়েছে। সময় হলেই সবাই তা জানতে পারবেন। লিজা আরটিভির লিটল স্টার সিজন-২’এর প্রধান তিন বিচারকের একজন হিসেবে কাজ করছেন। এরইমধ্যে ‘আগামীর কন্ঠস্বর’ শিরোনামের এই রিয়েলিটি শো’র বিভিন্ন পর্ব আরটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। লিজার ভাষ্যমতে , সিজন-২’তেও তারা সম্ভাবনাময় বেশকিছু আগামীর কন্ঠস্বর খুঁজে পেয়েছেন যারা আগামীতে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বেশ ভালো ভূমিকা রাখবে বলেই বিশ্বাস।

এরইমধ্যে লিজা তার নতুন কিছু মৌলিক গান নিয়েও পরিকল্পনা করছেন। গানের রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে। শিগগিরই মিউজিক ভিডিওর কাজ শুরু করবেন তিনি। মিউজিক ভিডিওর কাজ শেষ হলেই লিজা একে একে গানগুলো তার নিজের চ্যানেল ‘লিজা’তেই প্রকাশ করবেন। একটা সময় লিজা উপস্থাপনাও করতেন। তবে তা কিছুদিন করেছিলেন। উপস্থাপনার জন্য গানে তার ঠিকঠাকভাবে মনোযোগ দেয়া হতো না বিধায় উপস্থাপনা ছেড়ে দিয়েছিলেন লিজা। তবে লিজা জানান, বিশেষ কিছু হলে , খুউব ভালো কোনো গানের অনুষ্ঠানের কোনো বড় শো বা কোনো টিভির এক বা দুই পর্বের বিশেষ শো হলে তা নিয়ে ভেবে দেখবেন তিনি। একজন সঙ্গীতশিল্পী যখন উপস্থাপনায় থাকেন তখন সেই অনুষ্ঠানে যদি সঙ্গীতশিল্পীই অতিথি হিসেবে উপস্থিত থাকেন, সেই অনুষ্ঠান স্ধসঢ়;¦াভাবিকভাবে আরো প্রাণবন্ত হয়ে উঠে। লিজার ভাষ্যও তাই। লিজা বলেন,‘ স্টেজ শো এবং অন্যান্য কাজ নিয়ে আপাতত বেশ ভালো ব্যস্ত আছি আলহামদুলিল্লাহ। সামনে কিছু ভালো মৌলিক গান প্রকাশের ইচ্ছে আছে। এই বছর না হলেও আগামী বছরের শুরুতে প্রকাশ পাবে। আর বিচারক হিসেবে আমি চেষ্টা করেছি যেন আগামীর জন্য আমরা ভালো শিল্পী খুঁজে পাই, আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি।’

আরও পড়ুন

লিজা জানান, আজ তিনি যশোহর ক্যান্টনম্যান্টে এবং আগামী ২১ নভেম্বর সিলেট ক্লাবে সঙ্গীত পরিবেশন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেজ শো’র পাশাপাশি অন্যান্য কাজেও ব্যস্ত লিজা

১

লালমনিরহাটে সার পাচারের সময় জব্দ, ব্যবসায়ীর কারাদন্ড

২

পঞ্চগড়ের বোদায় নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন মহাসড়ক অবরোধ

৩

দর্শক এখনো তাদের নতুন নাটক দেখতে চায়

৪

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

৫

বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবন উদ্বোধন

৬