ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৬:১০ পিএম

অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী!

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের পরবর্তী সায়েন্স ফিকশন সিনেমা ‘শামুক’-এ গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনেত্রী রুক্মিণীর অভিনয়ের গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সেই আলোচনায় মিলল সত্যতার ইঙ্গিত। সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

২০২১ সালে বিপুল শাহ প্রযোজিত ‘সনক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রুক্মিণীর। এবার একই প্রযোজনা সংস্থার নতুন সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে দেখা যেতে পারে তাকে। এবার সামাজিক মাধ্যমে ‘শামুক’-এর মোশন পোস্টারও প্রকাশ করেছেন অভিনেত্রী।

প্রায় ৩০ সেকেন্ডের পোস্টারে রুক্মিণীর দেখা না মিললেও অন্ধকার গুহার ভেতর বন্দুক হাতে অক্ষয় কুমারের উপস্থিতি নজর কেড়েছে। আলো-আঁধারির মধ্যে হঠাৎ ভেসে ওঠে একটি রহস্যময় হাত। পোস্টারে লেখা, ‘দ্য মিশন ইজ হিউম্যান। দ্য এনিমি ইজ নট।’

আরও পড়ুন

কল্পবিজ্ঞাননির্ভর সিনেমাটিতে টিকে থাকার লড়াইয়ের পাশাপাশি থাকবে অ্যাকশন ও মারপিটের দৃশ্য। সিনেমাটি প্রযোজনা করছে সানশাইন পিকচার্স। প্রযোজক বিপুল শাহ এবং সহপ্রযোজক আশিন শাহ।

এর আগে এই প্রযোজনা সংস্থার ‘সনক’ সিনেমায় অভিনয় করেছিলেন রুক্মিণী। এবার ‘শামুক’-এর মাধ্যমে অক্ষয় কুমারের সঙ্গে কাজের সুযোগ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী!

১

রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ, কর্মস্থল কক্সবাজার

২

এখন আ.লীগের এমপিরা মালয়েশিয়াতে আর ধানক্ষেতে যাচ্ছে কর্মীরা: হাসনাত

৩

এসিআই মটরসে জনবল নিয়োগ, থাকছে না বয়সসীমা

৪

১৯ সংগঠন থেকে পদত্যাগ করছেন চিত্রনায়ক জয় চৌধুরী

৫

শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার পিছপা হয়নি: জোনায়েদ সাকি

৬