লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী আর নেই
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অমর কণ্ঠসৈনিক ইন্দ্রমোহন রাজবংশীর সহধর্মিণী, দেশের অন্যতম বরেণ্য লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী আর নেই।
সুরের ভুবন শোকের সাগরে ভাসিয়ে রাজধানীর একটি হাসপাতালে সোমবার (১৬ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন গুণী এই শিল্পী। শেষ পর্যন্ত হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন অবস্থাতেই তার জীবনের সুর থেমে গেল।
সুরের আবহেই বেড়ে ওঠা দীপ্তি রাজবংশী আজীবন নিজেকে জড়িয়ে রেখেছিলেন বাংলার লোকসংগীতের সঙ্গে। সত্তরের দশক থেকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে পল্লীগীতির বিশেষ গ্রেডের শিল্পী হিসেবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তিনি। শুধু গান গাওয়াতেই সীমাবদ্ধ ছিলেন না, সাংগঠনিক দক্ষতায়ও রেখেছেন দ্যুতি। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ লোকসংগীত পরিষদের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদেও।
আরও পড়ুনসঙ্গীত যেন এই পরিবারেরও রক্তে মিশে ছিল। দীপ্তি রাজবংশীর পাঁচ বোন ও তিন ভাইয়ের প্রত্যেকেই কোনো না কোনোভাবে সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রয়াত স্বামী কিংবদন্তি ইন্দ্রমোহন রাজবংশীর মতোই তিনিও লোকগানের ভুবনে নিজের এক অনন্য অবস্থান তৈরি করেছিলেন।
তার এই চিরবিদায়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে বিষাদের ছায়া। প্রিয় শিল্পীর প্রয়াণে বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1794903814.jpg)
_medium_1794900689.jpg)

_medium_1794907313.jpg)
_medium_1794906779.jpg)