ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৬:৪০ পিএম

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা রাহাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় (৪৮) ও তার স্ত্রী হান্না সরকার (৪৪)। তারা মোটরসাইকেলযোগে খুলনা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্বপন ও তার স্ত্রী হান্না খুলনা থেকে নিজেদের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ডুমুরিয়ার গোলনা রাহাবাড়ী এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা অপর যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়।

আরও পড়ুন

এতে ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় হান্নাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত দুজনের লাশ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত একটি বাস ঘটনাস্থলে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

১

জয়পুরহাটের পাঁচবিবির আলতাফ আলী মার্কেটে অগ্নিকান্ডে দুটি দোকান ভস্মিভূত

২

জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

৩

ওয়ান ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের উন্নয়নে ২,০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিল চুক্তি স্বাক্ষর

৪

সাতক্ষীরা হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি বিভাগের কর্মী আটক

৫

বগুড়ার মহাস্থান হাটে আগাম সবজির দামে ধস, লোকসানের শঙ্কায় কৃষক

৬