ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৬:৩১ পিএম

ওয়ান ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের উন্নয়নে ২,০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিল চুক্তি স্বাক্ষর

ওয়ান ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংক রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের উন্নয়নে ২,০০০ কোটি টাকার ‘প্রাক-অর্থায়ন তহবিল’-এ আওতায় একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। বাণিজ্যিক ও সিএমএসএমই ব্যবসা সম্প্রসারণ এবং গ্রাহকদের জন্য অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ ও সাশ্রয়ী করার ক্ষেত্রে ব্যাংকের চলমান অঙ্গীকারের অংশ হিসেবে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব আরিফ হোসেন খানের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর জনাব এ. কে. এম. সাইদুজ্জামান, পরিচালক; এবং জনাব কাজী জিয়াউল ইসলাম, ওয়ান ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর প্রধান; নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের জনাব মুহাম্মদ আনসারুল কবির, অতিরিক্ত পরিচালক; জনাবা তানজিয়া সুলতানা,যুগ্ম পরিচালক; জনাব মো. আবু সাঈদ নাদিম ও জনাব মো. গাফফার খান উপ-পরিচালকদ্বয় এবং ওয়ান ব্যাংকের জনাব নেওয়াজ খালিদ আহমেদ, হেড অব কমার্শিয়াল অ্যান্ড এসএমই বিজনেসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এই তহবিলের আওতায় ওয়ান ব্যাংক গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭% সুদহারে নতুন কারখানা স্থাপন, বিদ্যমান কারখানার আধুনিকায়ন ও সংস্কার, কোল্ড স্টোরেজ নির্মাণ, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং চলতি মূলধনের চাহিদা পূরণে ঋণ সুবিধা প্রদান করবে। এই উদ্যোগে, বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বন্ধ ও আংশিক বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালুর ক্ষেত্রে।   

বাংলাদেশ ব্যাংকের এই যুগান্তকারী উদ্যোগের গর্বিত অংশীদার হতে পেরে ওয়ান ব্যাংক আনন্দিত ও গর্বিত। দেশের হিমায়িত খাদ্য রপ্তানিকারকদের মাঝে দ্রুততম সময়ে এবং সহজ শর্তে এই অর্থায়ন সুবিধা পৌঁছে দিতে ওয়ান ব্যাংক সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ান ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের উন্নয়নে ২,০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিল চুক্তি স্বাক্ষর

১

সাতক্ষীরা হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি বিভাগের কর্মী আটক

২

বগুড়ার মহাস্থান হাটে আগাম সবজির দামে ধস, লোকসানের শঙ্কায় কৃষক

৩

‘ভাইয়ের বিয়েতে নাচলে হালাল অন্য সময় হারাম’, মোনামির নাচ নিয়ে মেঘনা

৪

বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার

৫

অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী!

৬