ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৬:৪১ পিএম

নতুন জেমস বন্ড হচ্ছেন ‘ব্যাটম্যান’খ্যাত রবার্ট প্যাটিনসন

বিশ্বখ্যাত সিনেমা সিরিজ জেমস বন্ডের নতুন সিনেমায় ০০৭ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতা হবেন অফিসিয়াল জেমস বন্ড চলচ্চিত্র সিরিজের সপ্তম অভিনেতা। 
 
সোমবার (১৬ নভেম্বর) সকালে অ্যামাজনের পক্ষ থেকে তার নাম ঘোষণা করা হয়।

 
বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটিতে প্রকাশিত এক বিবৃতিতে রবার্ট প্যাটিনসন বলেন, জেমস বন্ডের মতো কিংবদন্তি চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান।
 
তিনি আরও বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য ডেনিস, অ্যামি, ডেভিড, তানিয়া এবং অ্যামাজন এমজিএম স্টুডিওর সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার কাছে স্বপ্ন পূরণের মতো। এই অসাধারণ দলের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’
 
নতুন জেমস বন্ড সিনেমাটির চিত্রনাট্য লিখছেন জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতা স্টিভেন নাইট। সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলেনিউভ।
 
এর আগে গত মে মাসে অ্যামাজন এমজিএম স্টুডিওস জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ নেওয়ার পর নতুন সিনেমার জন্য অভিনয়শিল্পী নির্বাচনের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছিল। এবার প্রধান চরিত্রে রবার্ট প্যাটিনসনের নাম প্রকাশ করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন জেমস বন্ড হচ্ছেন ‘ব্যাটম্যান’খ্যাত রবার্ট প্যাটিনসন

১

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

২

জয়পুরহাটের পাঁচবিবির আলতাফ আলী মার্কেটে অগ্নিকান্ডে দুটি দোকান ভস্মিভূত

৩

জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

৪

ওয়ান ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের উন্নয়নে ২,০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিল চুক্তি স্বাক্ষর

৫

সাতক্ষীরা হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি বিভাগের কর্মী আটক

৬