এক ইনিংসে ৮ ডিসমিসাল
টেস্ট ইতিহাসে লিটনের নতুন বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের বিশ্বরেকর্ড এখন শুধুই বাংলাদেশের এই উইকেটরক্ষকের। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬টি ক্যাচ ও ২টি স্টাম্পিং মিলিয়ে ৮টি ডিসমিসাল করেছেন লিটন।
টেস্ট ইতিহাসে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচ উইকেটরক্ষকের। পাকিস্তানের ওয়াসিম বারি ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম এই কীর্তি গড়েন। পরের বছর ভারতের বিপক্ষে রেকর্ডে ভাগ বসান ইংল্যান্ডের বব টেলর। ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ২০০০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস এবং ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জশুয়া দা সিলভা নাম লেখান এই তালিকায়। পাঁচজনেরই ছিল ৭টি করে ক্যাচ।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৬টি ক্যাচ নিয়ে আগেই বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েছিলেন লিটন। আজ চতুর্থ দিনে রিকেলটনকে স্টাম্পিং করে স্পর্শ করেন বিশ্বরেকর্ড। মেহেদী হাসান মিরাজের বলে রিকেলটনকে ফেরানোর মধ্য দিয়ে ভাঙে কাগিসো রাবাদার সঙ্গে তার ১১৭ রানের জুটিও।
আরও পড়ুনএরপর রাবাদাকে স্টাম্পিং করে নতুন ইতিহাস গড়েন লিটন। পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকানোর পর মিরাজের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে স্টাম্পিংয়ের শিকার হন দক্ষিণ আফ্রিকার পেসার। লিটনের ডিসমিসালের সংখ্যাও তাতে পৌঁছে যায় আটে। টেস্টের এক ইনিংসে এত বেশি ডিসমিসাল এর আগে করতে পারেননি কোনো উইকেটরক্ষক।
মন্তব্য করুন

_medium_1794998726.jpg)
_medium_1794997033.jpg)
_medium_1794993947.jpg)
_medium_1794987696.jpg)
_medium_1794986361.jpg)
_medium_1794985848.jpg)
_medium_1794978012.jpg)
_medium_1794997700.jpg)