ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০১:৪১ পিএম

এএফএ’র সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলেন মেসি! 

এএফএ’র সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলেন মেসি! 

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে সবধরণের ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছেন লিওনেল মেসি। সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোরির ওপর বিরক্তি থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক—এমনটাই দাবি সাংবাদিক নিকোলাস উইনিয়াস্কির।

এএফএকে একটা আইনি নোটিশও নাকি পাঠিয়ে দিয়য়েছেন মেসি। এক ব্রডকাস্টার চ্যানেলকে  উইনিয়াস্কি বলেছেন, ‘মেসি তার আইনজীবীদের দিয়ে একটি আইনি নোটিশ তৈরি করেছেন। এতে এএফএকে বলা হয়েছে, আর্জেন্টাইন ফুটবলের কোনো উপকারে না আসে এমন ব্যবসায়িক স্বার্থে যেন মেসির ছবি ব্যবহার বন্ধ করে তারা।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এ২৪.কমের প্রতিবেদন অনুযায়ী, মেসির ক্ষোভের পেছনে রয়েছে কয়েকটি ঘটনা। এর মধ্যে অন্যতম বাণিজ্যিক স্বত্ব নিয়ে জটিলতা। মেসির একক স্পন্সর মিশেলবের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও আর্জেন্টিনার একটি বিয়ার প্রতিষ্ঠানের প্রচারে তার ছবি ব্যবহার করা হয় বলে অভিযোগ। বিষয়টি মেসির অজান্তে ঘটেছিল বলে দাবি করা হয়েছে। সঙ্গে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজন নিয়েও আইনি জটিলতা তৈরি হয়েছে।

আরও পড়ুন

আয়োজক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপের অভিযোগ, চুক্তি অনুযায়ী প্রতিটি ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট খেলার কথা থাকলেও সেই শর্ত পূরণ হয়নি। এ ঘটনায় এএফএ, মেসি ও হুলিয়ান মার্কোস কাপেলানের বিরুদ্ধে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। তবে অভিযোগের সত্যতার প্রমাণ এখনো মেলেনি। বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের আয়োজন নিয়েও অসন্তুষ্টি ছিল তার। মনুমেন্তালে ম্যাচের সময় শব্দব্যবস্থায় সমস্যা এবং আয়োজনে নানা ত্রুটি তার বিরক্তির কারণ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া এএফএর আন্তর্জাতিক আয় এবং বিলাসবহুল ইয়ট-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ১২ লাখ ৭০ হাজার ডলারের বেশি অর্থ স্থানান্তর নিয়েও প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষাপটেই তাপিয়া ও এএফএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছেন মেসি বলে দাবি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএফএ’র সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলেন মেসি! 

১

ইরানের সঙ্গে যুদ্ধ নৌবাহিনীর ওপর চাপ সৃষ্টি করছে : মার্কিন নৌমন্ত্রী

২

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

৩

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

৪

ওয়েলসকে হারিয়ে শেষ আটে পর্তুগাল

৫

নিয়ন্ত্রণে মহাখালীর সাততলা বস্তির আগুন 

৬