ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:৫২ পিএম

জঙ্গল সলিমপুরে এসআরবি সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

জঙ্গল সলিমপুরে এসআরবি সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাব (এসআরবি) সদস্যকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— আব্দুর শুক্কুর, মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, মো. পারভেজ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে এসআরবি সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানীয় জলের সরবরাহে বিষ মেশানোর মতো অত্যন্ত গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এ ছাড়া আলীনগর বহুমুখী সমবায় সমিতির ফেসবুক পেজ ও বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে পুলিশ, বিজিবি ও এসআরবিসহ বিভিন্ন সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রশাসনবিরোধী উসকানি দিয়ে আসছিলেন তারা।

আরও পড়ুন

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল সলিমপুরে এসআরবি সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

১

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘আকভান’, বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

২

বাংলাদেশের বিপক্ষে ১৫৭ রানের লিড নিয়ে থামলো দক্ষিণ আফ্রিকা

৩

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি

৪

১,৯০০ কোটি টাকা ব্যয়ে ছয় লেন হচ্ছে মোকামতলা-জয়পুরহাট-হিলি মহাসড়ক 

৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

৬