ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ১১:০০ এএম

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ

নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরের কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বর্তমানে কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, কারখানা দুটিতে শ্রমিকের সংখ্যা প্রায় ৫ হাজার ১০০ জন। এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে কারখানা থেকে বের করে নিয়ে আসেন।

আরও পড়ুন

সূত্র আরও জানায়, এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এক পর্যায়ে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুলে একটু ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্টারিকাকে গোলবন্যায় ভাসাল মেসিহীন আর্জেন্টিনা

১

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ

২

বগুড়ায় যত্রতত্র গ্যাস সিলিন্ডারের ব্যবসা, ঝুঁকিতে জনজীবন

৩

মহাখালী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

৪

ইরানে নতুন করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা

৫

পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফ চ্যাম্পিয়ন ভারত

৬