মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশে অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার
মানিকগঞ্জে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে কেরোসিনভর্তি অবিস্ফোরিত পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শহরের শহীদ রফিক সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরোসিনভর্তি একটি কাচের বোতলে সলতা লাগিয়ে আগুন ধরিয়ে দলীয় কার্যালয়ের পাশে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে বোতলটি উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, হিরো ব্র্যান্ডের সাদা রঙের একটি হাঙ্ক মোটরসাইকেলে করে মুখোশ পরা দুই ব্যক্তি এসে বস্তুটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুনমানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার উদ্দেশ্যে বস্তুটি নিক্ষেপ করা হয়েছিল। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1794940764.jpg)