বগুড়ার ধুনটে অবৈধ পলিথিনের গুদামে অগ্নিকান্ড
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ব্যবহার নিষিদ্ধ পলিথিনের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ পলিথিন পুড়ে ছাই হয়ে গেছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেলকুচি গ্রামের ইটভাটার এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গুদামে ৬ জন নারী শ্রমিকসহ কাজ করছিলেন আবুল হোসেন। এ সময় পাশের বৈদ্যুতিক মিটার সংযোগে বিকট শব্দ হওয়ার পর গুদামে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন পলিথিনে ছড়িয়ে পড়ে। আগুনের বিষয়টি বুঝতে পেরে শ্রমিকরা দ্রুত গুদাম থেকে বেরিয়ে আসেন। এতে কেউ হতাহত না হলেও মুহূর্তের মধ্যে পুরো গুদাম পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুনধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার জহুরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছৈ।
মন্তব্য করুন








