বগুড়ার কাহালু-বগুড়া সংযোগ সড়কে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা খেয়ে চালক নিহত
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু-বগুড়া সংযোগ সড়কের বগুড়া তিনমাথা রেলগেটের সামান্য পশ্চিমে হাজির মিল নামক স্থানে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোস্তাফিজার রহমান (৩০)নামের যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা আরোহী বাদল(৩০)গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই পা ভেঙে গেছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজার রহমান বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর টুপিপাড়া গ্রামের মো: আয়াত আলীর ছেলে। আহত বাদল একই গ্রামের মো: আব্দুস ছাত্তারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার দিন মোস্তাফিজার রহমান তার মোটরসাইকেলে বাদলকে সঙ্গে নিয়ে বগুড়া শহরে যান। সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফেরার পথে হাজির মিল এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
আরও পড়ুনএ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোস্তাফিজার রহমান বুকে আঘাত পান এবং পেছনে বসে থাকা বাদলের দুই পা ভেঙে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোস্তাফিজার রহমানের মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ গ্রামের বাড়ি ইসবপুর টুপিপাড়ায় রাখা হয়েছে।
মন্তব্য করুন







