ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ১০:২৪ পিএম

মৌসুমের প্রথম ঘন কুয়াশায় ভিজলো বগুড়ার মাটি : দিনভর রোদ ও মেঘের খেলা

মৌসুমের প্রথম ঘন কুয়াশায় ভিজলো বগুড়ার মাটি : দিনভর রোদ ও মেঘের খেলা

স্টাফ রিপোর্টার : মৌসুমের প্রথম ঘন কুয়াশায় ভিজলো বগুড়ার মাটি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) খুব ভোরে যারা বিছানা ছেড়ে বাইরে বের হন তারা ঘন কুয়াশা গায়ে মেখেই রাস্তা পারি দিয়েছেন। সকালের দিকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় শহরের বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

কুয়াশার পাশাপাশি বইছে মৃদু শিরশিরে বাতাস, যা শীতের অনুভূতিকে একটু বাড়িয়ে দিয়েছে। কুয়াশা ও শিরশিরে বাতাসে এই জনপদে বেশ ভালোভাবেই অনুভব করা যাচ্ছে শীতের আমেজ।

ষড়ঋতুর এই দেশে প্রতিটি ঋতুর আছে নিজস্বতা। কার্তিক মাস শুরুর পর থেকেই প্রতিদিন ভোরে এবং রাতে ধানক্ষেত, সবজি বাগান, গাছপালা ও রাস্তার ধারে ঘাসে জমতে দেখা যায় শিশির কণা।

কার্তিক শেষে অগ্রহায়নের শুরু থেকেই দিনের বেলা রোদের দেখা মিললেও সকাল ও রাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকেই শীতের প্রকোপ বাড়তে থাকায় সাধারণ মানুষ গরম কাপড়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এমনকি দিনেও অনেককে ফুলহাতা শার্ট বা হালকা জ্যাকেট পরে ঘরের বাইরে বের হতে দেখা যাচ্ছে। বাড়ির গৃহিনীরা শীতের কাপড় রোদে শুকিয়ে নিচ্ছেন।

আরও পড়ুন

ইতোমধ্যে মার্কেটের দোকানে গরমের সব কাপড় সরিয়ে শীতের কাপড় তুলেছেন মালিকরা। হকার্স মার্কেটে  নিম্ন আয়ের মানুষের  ভিড় লক্ষ্য করা যাচ্ছে কয়েকদিন থেকেই। এদিকে ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে বগুড়ায় ঠান্ডাজনিত রোগবালাইয়ের প্রকোপও কিছুটা বাড়তে শুরু করেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্টজনিত নানা সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

চিকিৎসকরা এ সময় সকলকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন । সার্বিকভাবে, বগুড়ার জনপদে শীতের এই আগমন বার্তা সবার মাঝে নতুন এক আমেজ তৈরি করেছে, একই সাথে প্রস্তুতি চলছে শীত মোকাবেলার।

বগুড়া আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রী ও সর্বনিম্ন  তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।  নিম্ন চাপের কারণে আগামী ২ দিন হালকা বৃষ্টি হতে পারে । এতে তাপমাত্রা আরও কমে শীত  অনুভ’ত হবে বলে জানিয়েছেন সূত্রটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমের প্রথম ঘন কুয়াশায় ভিজলো বগুড়ার মাটি : দিনভর রোদ ও মেঘের খেলা

১

গোপালগঞ্জে বিএনপি এমপি জিলানীর বাড়িতে আগুন

২

মনে হচ্ছে শেখ হাসিনা নববধুর বেশে দেশে আসবেন : নাছির উদ্দীন নাছির

৩

চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী নৈশকোচে মিলল ২টি বিদেশি পিস্তল ৪ রাউন্ড গুলি ও ২ ম্যাগাজিন

৪

বগুড়ায় ৪ কোটি টাকার মসলা কিনে প্রতারণা, ব্যবসায়ী গ্রেফতার

৫

গাইবান্ধার সাঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৬