গাইবান্ধার সাঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. জুলহাস উদ্দিন পিন্টুকে (৫০) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঙ্গালী নদীর ওপর মোল্লারঘাট ব্রিজের উত্তরপাশে বালিয়ারবেড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিয়ন্ত্রণে থাকা ৫০পিস উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, অভিযানকালে বালিয়ারবেড় গ্রামের মো. জাহিদ হাসানের ভাড়া দেওয়া একটি টিনের ঘরে তল্লাশি চালানো হয়। এসময় ঘরের ভেতরে বাঁশের মাচায় মাছের ফিডের বস্তার নিচে লুকিয়ে রাখা নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে ৫০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুনযার যার আনুমানিক বর্তমানমূল্য ১৫ হাজার টাকা। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই পিন্টুকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, পিন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন








