ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৯:৫৮ পিএম

টুঙ্গিপাড়ায় গ্রেফতার নেতাকর্মীদের ছাড়িয়ে নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

টুঙ্গিপাড়ায় গ্রেফতার নেতাকর্মীদের ছাড়িয়ে নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একপর্যায়ে গ্রেফতার নেতাকর্মীদের ছাড়িয়ে নিয়ে যান হামলাকারীরা।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তাদের ছাড়িয়ে নিতে থানার দিকে গেলে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এরপর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

১

টুঙ্গিপাড়ায় গ্রেফতার নেতাকর্মীদের ছাড়িয়ে নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

২

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যা

৩

লালমনিরহাট সীমান্ত দিয়ে একজনকে বাংলাদেশে পুশইন ভারতীয় বলে সন্দেহ

৪

প্রতিযোগিতা কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

৫

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মদসহ আটক ৩

৬