ঠাকুরগাঁওয়ের হরিপুরে আগাম চাষের ভুট্টাগাছ এখন হাঁটু সমান
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে রবি মৌসুমের আগাম চাষের ভুট্টাগাছ এখন হাঁটু সমান হয়েছে। মাঠে মাঠে এখন দেখা যাচ্ছে সেচ দেওয়া, আগাছা পরিস্কার, সার প্রয়োগ ও পোকা দমনে ব্যস্ত কৃষকদের চিত্র।
হরিপুর উপজেলার ৬টি ইউনিয়ন ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুরে সবুজ ভুট্টা ক্ষেত। কার্তিক মাসে বপন করা আগাম ভুট্টা গাছ এখন হাঁটু সমান হয়েছে। ভালো ফলনের আশায় কৃষকরা এখন নিয়মিত পরিচর্য়া করছেন।
হরিপুর গ্রামের কৃষক বাবু বলেন, এবার ৩ বিঘা জমিতে আগাম ভুট্টার চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায় গাছের চেহারা ভালো হয়েছে। এখন সেচ আর ইউরিয়া সার দিচ্ছি। আশা করি এবার ভালো ফলন হবে। কৃষক এনতাজুল বলেন, ভুট্টা চাষে ধানের চেয়ে খরচ কম, লাভ বেশি। তাই আমরা পরিবারের সবাই মিলে ভুট্টা ক্ষেতে কাজ করি।
আরও পড়ুনউপজেলা কৃষি অফিসার শাহিনুর ইসলাম বলেন, এ বছর ভুট্টার লক্ষ্যমাত্র নির্ধারণ করার আগ থেকেই কৃষক অগ্রিম রবি মৌসুমের ভুট্টার চাষাবাদ শুরু করেছে। গত বছর এ উপজেলায় ৮ হাজার ৫৫০ হেক্টর জমিতে ভুট্টার চাষাবাদ হয়েছিল। এ বছর তা ছাড়িয়ে যেতে পারে।
তিনি আরো বলেন, আগাম ভুট্টা চাষে কৃষকেরা বেশি লাভবান হন। কারণ বাজারে আগাম ভুট্টার দাম ভালো পাওয়া যায়। ভুট্টায় সার প্রয়োগ ও পোক দমনের বিষয়ে মাঠ পর্যায়ে অফিসারগণ সঠিক পরামর্শ ও নিদের্শনা দিচ্ছেন।
মন্তব্য করুন








