ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৯:১৮ পিএম

গণতন্ত্রের পথ কয়েকটি ককটেল বিস্ফোরণে রুদ্ধ করা সম্ভব না: রিজভী

গণতন্ত্রের পথ কয়েকটি ককটেল বিস্ফোরণে রুদ্ধ করা সম্ভব না: রিজভী

গণতন্ত্রের যে পথা চলা শুরু হয়েছে তা কয়েকটি ককটেল বিস্ফোরণে আর গাড়িতে আগুন দিয়ে রুদ্ধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্তপিপাসু। সে জুলাইয়ে তাজা রক্ত ঝরিয়েছে। ১৪’শ বাচ্চাদের হত্যা করিয়েছে। রক্তপিপাসু স্বৈরাচার পালিয়েছে। কিন্তু রক্তের নেশা এখনো মেটেনি। ১৪’শ মানুষকে হত্যা করলো কিন্তু কোনো অনুশোচনা নেই। বিভিন্ন বার্তা, অডিও বার্তা দিয়ে হত্যা করা ও জ্বালাওপোড়াও করার নির্দেশ দিচ্ছে। 
 
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনে করছে রক্ত ঝরিয়ে আবার প্রত্যাবর্তন করবে, ব্যাংক লুট করবে, জমিজায়গা দখল করবে। লুটপাটের স্বর্গরাজ্যে ফিরিয়ে আসার জন্য রক্তাক্ত পথ বেছে নিচ্ছে। ‎কোনো অনায্য সরকার কখনো নির্বাচিত সরকারকে পরাস্ত করে ফিরতে পারবে না।
 
৭১ সালে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি উল্লেখ করে রিজভী বলেন, আমাদের স্বাধীনতা সুরক্ষিত হয়েছে ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে। এই বিপ্লবের মাধ্যমে আমাদের ইন্টারনাল এক্সটারনাল সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রের পথ কয়েকটি ককটেল বিস্ফোরণে রুদ্ধ করা সম্ভব না: রিজভী

১

জয়পুরহাটের ধরঞ্জীতে ৫৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

২

সরকার এ্যাকশনে গেলে গোপালগঞ্জ বরফের মতো ঠান্ডা হতো : নুরুল হক নুর

৩

পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা

৪

সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক

৫

অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, লাগবে স্নাতক পাস

৬