ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৯:৫২ পিএম

লালমনিরহাট সীমান্ত দিয়ে একজনকে বাংলাদেশে পুশইন ভারতীয় বলে সন্দেহ

লালমনিরহাট সীমান্ত দিয়ে একজনকে বাংলাদেশে পুশইন ভারতীয় বলে সন্দেহ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ধনেশ্বর বর্মণ নামের এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত দিয়ে ধনেশ্বরকে পাঠানো হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম ধনেশ্বর বর্মণ, বাবার নাম রমেশ্বর বর্মণ ও মায়ের নাম শেকেরী বালা বর্মণ বলে জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট এলাকার বাসিন্দা।

সীমান্ত সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৬৪ নং প্রধান পিলারের ৪ ও ৫নং উপ-পিলারের কাছাকাছি পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট ও বৈরাগিরহাট সীমান্ত এলাকা। এর বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট সীমান্ত। অভিযোগ অনুযায়ী, এদিন ভোরে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার একটি ফটক দিয়ে ধনেশ্বরকে মারধর করে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠায়।

এরপর তিনি হেঁটে সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে কদুর বাজার এলাকায় পৌঁছান। বাজারে অপরিচিত ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পাটগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন

এ বিষয়ে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম বলেন, পুলিশ ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। লোকটি মানসিক ভারসাম্যহীন। কোন সীমান্ত দিয়ে এসেছেন, তা সঠিকভাবে বলতে পারছেন না। তার কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে, তিনি ভারতীয় নাগরিক।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা ওই ব্যক্তিকে থানায় নিয়ে এসেছি। ভারতে তার স্বজন বা পরিচিত কারও সাথে যোগাযোগ করা যায় কি না, সেই চেষ্টা চলছে। তিনি সত্যিই ভারতীয় নাগরিক হলে এবং তার কাছে পাসপোর্ট না থাকলে আইন অনুযায়ী মামলা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট সীমান্ত দিয়ে একজনকে বাংলাদেশে পুশইন ভারতীয় বলে সন্দেহ

১

প্রতিযোগিতা কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

২

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মদসহ আটক ৩

৩

ঠাকুরগাঁওয়ের হরিপুরে আগাম চাষের ভুট্টাগাছ এখন হাঁটু সমান

৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহত্তম গামছার হাট সুতা ও রঙের দাম বাড়ায় বিপাকে তাঁতিরা

৫

গণতন্ত্রের পথ কয়েকটি ককটেল বিস্ফোরণে রুদ্ধ করা সম্ভব না: রিজভী

৬