ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ১১:১৬ পিএম

পাবনার সাঁথিয়ায় প্রাথমিক বিদ্যালয় ভবনে ৭৭টি ককটেল জনমনে আতঙ্ক

পাবনার সাঁথিয়ায় প্রাথমিক বিদ্যালয় ভবনে ৭৭টি ককটেল জনমনে আতঙ্ক

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পাবনা ক্যাম্পের এসআরবি-১২।

শিক্ষা প্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবনে বিপুল সংখ্যক ককটেল উদ্ধারের ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল সোমবার রাত আনুমানিক ২টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআর বি-১২, পাবনা ক্যাম্পের একটি অভিযানিক দল বিদ্যালয়টির পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এসব ককটেল ও সরঞ্জাম উদ্ধার করে।

জানা যায়, ২০২০ সাল থেকে বিদ্যালয়ের পাশে নতুন ভবন নির্মিত হওয়ায় পুরোনো ভবনটি পরিত্যক্ত অবস্থায় রযেছে। দীর্ঘদিন ভবনটি অব্যবহৃত থাকার সুযোগে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা লোকচক্ষুর আড়ালে সেখানে ককটেল মজুত কিংবা তৈরির কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

এসআর বি-১২-এর কোম্পানি কমান্ডার পলি রাণী সরকার জানান, অভিযান চালিয়ে মোট ৭৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল এসে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া সম্পন্ন করবে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী তদন্তের জন্য আলামত ঢাকায় পাঠানো হবে।

সচেতন মহলের মতে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে এ ধরণের বিস্ফোরক মজুতের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন, জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির ৭ পদে চাকরির সুযোগ

১

পাবনার সাঁথিয়ায় প্রাথমিক বিদ্যালয় ভবনে ৭৭টি ককটেল জনমনে আতঙ্ক

২

টিসিবির নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

৩

রংপুরে প্রযুক্তির প্রভাব ও পাঠাভ্যাসে ম্লান হচ্ছে পুরোনো বইয়ের বাজার

৪

বগুড়ার গাবতলীর সুখানপুকুরে প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা, ১৫ কেজি হাইড্রোজ ধ্বংস

৫

বগুড়ায় ১ লাখ টনের বেশি আলু অবিক্রীত

৬