ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ১২:৪০ এএম

১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির

ছবি : সংগৃহীত, ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির

আগামী ১৯ নভেম্বর গোপালগঞ্জে বড় ধরনের নাশকতা ও অগ্নিসংযোগের আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ ধরনের ঘটনা ঠেকাতে সরকার কী প্রস্তুতি নিয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের জীবন, সম্পদ ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনার সময় গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, কয়েক দিন ধরে জেলাটিতে অস্থিরতা চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি অংশকে আত্মরক্ষার্থে পিছু হটতে হয়েছে।

শফিকুর রহমান অভিযোগ করেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান তৎপরতা কম। এখন পর্যন্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলির খবর পাওয়া গেছে। এর বাইরে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।

তিনি আরও বলেন, আগামী ১৯ নভেম্বর কার কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় অগ্নিসংযোগ ঘটানো হবে, সে বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় গোপালগঞ্জের অস্থিরতা আশপাশের জেলার যোগাযোগব্যবস্থা ও জনজীবনেও প্রভাব ফেলতে পারে। সম্ভাব্য নাশকতা ঠেকাতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা সংসদ ও দেশবাসীকে জানানোর আহ্বান জানান তিনি।

পোশাকশিল্পের সংকট মোকাবিলায় জাতীয় টাস্কফোর্সের প্রস্তাব

সংসদে দেশের তৈরি পোশাকশিল্পের সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আমির। তিনি বলেন, এ খাত থেকে বছরে ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আয় হয়, যা দেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ। শিল্পমালিকেরা ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব ব্যাংকিং খাতসহ পুরো অর্থনীতিতে পড়বে।

তার আশঙ্কা, উৎপাদন বন্ধ হলে মালিকদের পক্ষে শ্রমিকদের পাওনা পরিশোধ কঠিন হয়ে পড়বে। এতে কারখানায় লে-অফ, বিশৃঙ্খলা ও অগ্নিসংযোগের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি বিপুলসংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারাবেন, যা সামাজিক অস্থিরতা বাড়াতে পারে।

আরও পড়ুন

এই সংকট মোকাবিলায় পোশাকশিল্পের মালিক, শ্রমিক ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন শফিকুর রহমান। তিনি বলেন, শিল্পের সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। টাস্কফোর্সের মাধ্যমে মালিক-শ্রমিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা সম্ভব।

এ ছাড়া শ্রমিকদের সরাসরি সরকারি প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি। প্রতিবেশী দেশগুলোতে বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদেরও সরকার সহায়তা দিয়ে থাকে উল্লেখ করে বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

শিল্পমালিক ও শ্রমিক উভয়ের স্বার্থ রক্ষায় মজুরি বোর্ডের মাধ্যমে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, উৎপাদন ও মুনাফা নিশ্চিত না হলে মালিকদের পক্ষে কারখানা চালু রাখা কঠিন হবে। অন্যদিকে কারখানা বন্ধ হলে শ্রমিকদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে।

‘বিষফোড়া ছড়িয়ে পড়ার আগেই ব্যবস্থা নিতে হবে’

বক্তব্যের শেষ পর্যায়ে আবারও গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সতর্ক করেন শফিকুর রহমান। তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানকার সাধারণ মানুষ ও দেশপ্রেমিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের পাশাপাশি সবার দায়িত্ব।

সরকারি প্রতিষ্ঠান ধ্বংস, মানুষের জীবন বিপন্ন এবং সহিংসতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিষফোড়া ছড়িয়ে পড়ার আগেই চিকিৎসা করা প্রয়োজন। এর পুঁজ রক্তে মিশে গেলে তা পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। একইভাবে গোপালগঞ্জের অস্থিরতা অন্য এলাকায় ছড়িয়ে পড়ার আগেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির

১

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২

২

আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

৪

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

৫

মোহাম্মদপুরের ৫ স্থানে ককটেল নিক্ষেপ, আটক ১

৬