ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৬:০০ পিএম

ফরিদগঞ্জে শ্যালককে কুপিয়ে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

ফরিদগঞ্জে শ্যালককে কুপিয়ে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

পারিবারিক বিরোধ ও মামলা সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীর বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে চাঁদপুরের ফরিদগঞ্জে মো. শাহাদাত হোসেন সরদার (৫৬) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন সরদার ফরিদগঞ্জ উপজেলার মনতলা এলাকার দিগধাইর গ্রামের সরদার বাড়ির মৃত আলী আহম্মদ সরদারের ছেলে। নিহত কামরুল হাসান রতন (৪০) একই গ্রামের মো. আবুল বাসারের ছেলে।

আরও পড়ুন

মামলার বিবরণে জানা যায়, শাহাদাত নিহত কামরুলের বোন আঞ্জুমা বেগমের স্বামী। পারিবারিক কলহের জেরে শাহাদাত তার স্ত্রীকে মারধর করে সন্তানদেরসহ বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় আঞ্জুমা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। এ ছাড়া কামরুলের সঙ্গে অসদাচরণের ঘটনায় শাহাদাতের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। এসব বিরোধের জেরে কামরুলকে হত্যার পরিকল্পনা করেন শাহাদাত।

এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২০ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদগঞ্জের দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে কামরুলকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন শাহাদাত। এতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর কত দিন দেখা যাবে ‘দার-ই-নিজাত’

১

ফরিদগঞ্জে শ্যালককে কুপিয়ে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

২

ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের এক দিন পর ধানখেত কিশোরীর মরদেহ উদ্ধার

৩

এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

দীর্ঘ বিরতি ভেঙে নাটকের গানে ফিরলেন এস আই টুটুল

৫

হবিগঞ্জে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

৬