ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ০৭:০৯ পিএম

বগুড়ার আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও  গাঁজাসহ আটক ২ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলো, সান্তাহার ইয়ার্ড কলোনীর ইউসুফ মিয়ার ছেলে রমজান আলী (৫২) ও হাউজিং কলোনীর হেলাল উদ্দিনের ছেলে নিরব রহমান (২৬)। গতকাল রোববার ১৮ অক্টোবর সন্ধ্যায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উল্লেখিত ২ জনকে দন্ডিত করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নির্বাহি ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন

অভিযানে উল্লেখিত ২ মাদক কারবারিকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম আটক ২ জনের মধ্যে রমজান আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নিরব হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১শ’ টাকা করে জরিমানা আদেশ দেন। জব্দকৃত মাদক ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

১

বগুড়ার ধুনটে স্ত্রীকে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, বন্ধুকে ছুরিকাহত

২

বনি ইসরাইলের গাভির ঘটনা : কোরআন যা বলে

৩

দুর্গোৎসব উপলক্ষ্যে ঢাবির জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের

৪

জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩০৫ রানের চ্যালেঞ্জ

৫

টিকটকে তান্ত্রিকের ফাঁদে নারী, খোয়ালেন সাড়ে ছয় লাখ টাকা

৬