ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ০৫:০৭ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় শয়ন ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় চর-ভাঙ্গুড়া খাঁপাড়ার সাবেক সেনাসদস্য মৃত রফিকুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তারের (৫০) লাশ পুলিশ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে রোজিনা আক্তারের মেয়ে বৃষ্টি খাতুন মোবাইলে একাধিকবার ফোন দিলে তার মা ফোন রিসিভ করেননি। পরে পাশের বাড়ির একটি শিশুকে খোঁজ নিতে  রোজিনার বাড়িতে পাঠানো হয়। শিশুটি বাড়িতে গিয়ে রোজিনাকে ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। 

ঘটনার খবর পেয়ে ভাঙ্গুড়া থানা-পুলিশ ঝুলান্ত অবস্থায় ঘর থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিক সূরত হাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। আত্মহত্যার সঠিক কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

আরও পড়ুন

এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু সম্পর্কে  বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার

১

অস্ত্রোপচারের পর যে বার্তা দিলেন মার্টিনেজ

২

ম্যানেজার নিয়োগ দেবে নিটল-নিলয় গ্রুপ, আবেদন অনলাইনে

৩

ঢাকায় নিয়োগ দেবে শপআপ, আবেদন অনলাইনে

৪

রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা চালাল ইউক্রেন

৫

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

৬