ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ১০:২৮ এএম

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের ওয়াপদা কলোনির সীমানাপ্রাচীরের শেষ মাথায় তিনমাথামুখী সড়কে সোমবার সকাল ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোজাহিদুল ইসলাম ফয়সাল। তিনি গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের শাবাসপুর এলাকার শাহজাহান মণ্ডলের ছেলে। ফয়সাল জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফয়সাল সহকর্মীদের সঙ্গে মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। সাতমাথা থেকে তিনমাথার দিকে যাওয়ার পথে শেফালী মেম্বারের বাড়ির সামনের ইউটার্নে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়।

আরও পড়ুন

পরে ফয়সালকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। আহত অপর দুই সহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

১

১০ পদে নিয়োগ দেবে বিকেএসপি, ৫০ বছরেও আবেদনের সুযোগ

২

নগদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, লাগবে স্নাতক পাস

৩

চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ভটভটি চাপায় গৃহবধূ নিহত

৪

বগুড়ার গাবতলীর দুর্গাহাটা কলেজে কমিটি ও অধ্যক্ষ নিয়ে বিরোধ, ব্যহত হচ্ছে পাঠদান

৫

দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেফতার

৬