দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেফতার
দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শহরে পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার ২শ’ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১২টায় দিনাজপুর পুলিশ সুপার মো: জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল হালিমের নেতৃত্বে বিশেষ অভিযানে শহরে নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন রেললাইন পাড় নামক স্থানে একটি বাড়ি থেকে এসব ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন সিপাহিপাড়া ঢাকাইয়াপট্রি লাইনপার এলাকার চিহ্নিত মাদক কারবারি মো: সোহেল রানা (৩৫) এবং তার স্ত্রী লাকি বেগম(৩০)। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল হালিম জানান, দিনাজপুর শহরকে মাদকের ভয়াবহ বিস্তার থেকে রক্ষা করতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুনঅভিযানকালে আসামিদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ২টি ব্যাগ, মাদক বিক্রির ৪০ হাজার টাকা এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত স্বামী-স্ত্রী দু’জনকে আজ রোববার (১৮ অক্টোবর) দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন







