ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ১০:৪৫ পিএম

সহযোগিতায় পদ্মপাড়া জেডফোর্স

বগুড়ায় ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

বগুড়ায় ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

এনসিসি ব্যাংক পিএলসি’র অর্থায়নে বগুড়ার গাবতলী সদরে পদ্মপাড়া জেডফোর্স’র সহযোগিতায় এক হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রোববার (১৮ অক্টোবর) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

এছাড়াও বিকেলে পৃথক অনুষ্ঠানে বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে এক হাজার এবং শিবগঞ্জের মহাস্থানে আরও এক হাজার কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

গাবতলীর পদ্মপাড়া হাফিজিয়া মাদরাসা ও কারিগরি এতিমখানা মাঠে এনসিসি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন-এনসিসি ব্যাংক পিএলসি চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি’র মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, এনসিসি ব্যাংক পিএলসি চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটি ও ভাইস চেয়ারম্যান বোর্ড অব ডিরেক্টরস খায়রুল আলম চাকলাদার, এনসিসি ব্যাংক পিএলসি বোর্ড অব ডিরেক্টরস ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, এনসিসি ব্যাংক পিএলসি চেয়ারম্যান বোর্ড অব ডিরেক্টরস আলহাজ নূরুন নেওয়াজ।

আরও পড়ুন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বগুড়া মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার আমিনুল ইসলাম, বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশনের মহাসচিব মেহেদী হাসান পাঠান, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলাম, কৃষক আনিসা বেগম, আশরাফুল হুদা ট্রফি প্রমুখ। প্রতিটি কৃষক পেয়েছেন প্রায় সাড়ে ৪৬ কেজি সার, একটি সবজি বীজের প্যাকেট, একটি গেঞ্জি ও নগদ অর্থ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

১

কুড়িগ্রামের চিলমারীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

২

বগুড়ার শাজাহানপুরে মাদলা জমিদার বাড়ি পূজামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি লালু

৩

কর কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

৪

বগুড়ার কাহালুতে পূজা মণ্ডপের ওপর গাছ পড়ে আনসার সদস্যা আহত

৫

দিনাজপুরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

৬