অস্ত্রোপচারের পর যে বার্তা দিলেন মার্টিনেজ
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন চেলসির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পরে অস্ত্রোপচার করতে হয়েছে তাকে। মার্টিনেজের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে আপাতত স্বস্তির খবরই মিলেছে।
চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় পর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সমর্থকদের নিজেই আশ্বস্ত করেছেন মার্টিনেজ। তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানান এবং নিজের শারীরিক অবস্থার তথ্যও জানিয়ে দেন মার্টিনেজ। তিনি লিখেছেন, ‘শুভকামনা বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো আমরা জিতেছি। কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরবো।’
শনিবার (১৭ অক্টোবর) এভারটনের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন এমিলিয়ানো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষের পর মাথায় আঘাত পান বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। মাঠেই তাকে ১০ মিনিটের বেশি সময় ধরে চিকিৎসা দেওয়া হয়। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। সংঘর্ষের পর মার্টিনেজকে কিছুক্ষণ নড়াচড়া না করে পড়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুনদুই দলের চিকিৎসক দল এবং জরুরি চিকিৎসাকর্মীরা দ্রুত মাঠে ছুটে যান। চিকিৎসা চলাকালে মার্টিনেজকে কাঁদতে দেখা যায়। পরে তার বদলি হিসেবে মাঠে নামেন বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্স।
মন্তব্য করুন

_medium_1792401752.jpg)
_medium_1792398826.jpg)
_medium_1792396141.jpg)
_medium_1792395613.jpg)
_medium_1792385837.jpg)
_medium_1792316018.jpg)
_medium_1792407722.jpg)

