ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ০৪:৫৬ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোত্তাকিনা বেগম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (দিকপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোত্তাকিনা ওই গ্রামের সুমন মিয়ার মেয়ে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মোল্লা জানান, নিজ বাড়ির সামনে পাকা রাস্তায় একটি অটোভ্যানের চাপায় আহত হয় শিশু মোত্তাকিনা। পরে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ ঘটনায় ভ্যানচালক জয়নাল আবেদীন গুরুতর আহত হন। তাঁকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি হরিপুর (বাসটেক) গ্রামে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

১

গাজায় এখনও তীব্র খাদ্য সংকটে ১৪ লাখ ফিলিস্তিনি : ডব্লিউএফপি

২

বগুড়ার শাজাহানপুরের রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হলো কুমারী পূজা

৩

কিশোর গ্যাং প্রতিরোধে সারা দেশে কমিটি গঠন করবে সরকার

৪

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

৫

গত বছরের তুলনায় কমেছে ডাকাতি-খুন-নারী নির্যাতন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৬