জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩০৫ রানের চ্যালেঞ্জ
ওমানের আল আমিরাতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। ৯ উইকেটে ৩০৪ রানের বড় সংগ্রহ গড়ে ফেলেছে আফগানিস্তান যুব দল। অর্থাৎ জিততে হলে বাংলাদেশের যুবাদের করতে হবে ৩০৫।
টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আফগান ব্যাটারদের এক থেকে সাত নম্বর-সবাই রান পেয়েছেন। এর মধ্যে ফিফটি করেছেন দুইজন।
আরও পড়ুনআবিদুল্লাহ নাদারজান ২৩, ফরিদুল্লাহ ইহসাস ৫১, সোবহান জাখাইল ২৭, নোমান সালারজাই ৭৬, হামজা খান করেন ২৯ রান। শেষদিকে তাহির সারওয়ারি ৩১ বলে ৪৩ আর আমির হামজা করেন ১১ বলে ২১ রান।বাংলাদেশের রুবাই ইসলাম রিজন ৪টি আর জেকে শরিফ সিয়াম নেন ২টি উইকেট।
মন্তব্য করুন


_medium_1792408209.jpg)
_medium_1792407722.jpg)
_medium_1792401752.jpg)
_medium_1792398826.jpg)
_medium_1792396141.jpg)

_medium_1792394297.jpg)
