ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ০৭:০৮ পিএম

বগুড়ার ধুনটে স্ত্রীকে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, বন্ধুকে ছুরিকাহত

বগুড়ার ধুনটে স্ত্রীকে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, বন্ধুকে ছুরিকাহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বন্ধুর স্ত্রীকে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত বন্ধুর পেটে ছুরি চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বন্ধুর ছুরিকাঘাতে আহত তুলসি রায় (৩৫) কুঠিবাড়ি গ্রামের বাদল রায়ের ছেলে। সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুঠিবাড়ি গ্রামের কলা রায়ের ছেলে বাবু রায়ের ঘনিষ্ট বন্ধু ছিলেন একই এলাকার তুলসি রায়। বন্ধুত্বের সূত্র ধরে তুলসি রায়ের অবাধ যাতায়াত ছিল বাবু রায়ের বাড়িতে। যাতায়াতের এক পর্যায়ে বাবু রায়ের স্ত্রী দুই সন্তানের মার সঙ্গে তুলসি রায় প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

প্রায় এক বছর আগে বাবু রায়ের স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে গিয়ে বিয়ে করেন তুলসি রায়। এ বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে কয়েক দফা বৈঠক হলেও ঘটনাটির কোন সমঝোতা হয়নি। বাবু রায় বার বার বন্ধু তুলসি রায়ের কাছে স্ত্রীকে ফেরত চেয়েছেন। কিন্ত এতে কোন কাজ হয়নি।

আরও পড়ুন

এ ঘটনার জেরে রোববার রাত সাড়ে ১০টার দিকে কুঠিবাড়ি গ্রামের রাস্তায় বাবু তার বন্ধু তুলসির পেটে ছুরি চালিয়ে আহত করেন। স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় তুলসি রায়কে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে বাবু রায় ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে স্ত্রীকে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, বন্ধুকে ছুরিকাহত

১

বনি ইসরাইলের গাভির ঘটনা : কোরআন যা বলে

২

দুর্গোৎসব উপলক্ষ্যে ঢাবির জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের

৩

জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩০৫ রানের চ্যালেঞ্জ

৪

টিকটকে তান্ত্রিকের ফাঁদে নারী, খোয়ালেন সাড়ে ছয় লাখ টাকা

৫

আকিজ বেকারসে চাকরির সুযোগ, কর্মস্থল গাজীপুর

৬