দুর্গোৎসব উপলক্ষ্যে ঢাবির জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের
ঢাবি প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৮ অক্টোবর ) সন্ধ্যায় তাঁরা পৃথকভাবে জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় জগন্নাথ হল দুর্গাপূজা উদ্যাপন কমিটি প্রকাশিত ম্যাগাজিন ‘শারদ’-এর মোড়ক উন্মোচন করা হয়। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঅনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পালসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী হল। প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে এ হলে পূজার আয়োজন করা হয়। এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার মধ্যে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য এবং পারস্পরিক বন্ধনের এক মিলনমেলায় পরিণত হয়।
মন্তব্য করুন

_medium_1792233797.jpg)


_medium_1792053716.jpg)

_medium_1791965056.jpg)


_medium_1792394297.jpg)