যশোরে অভিনেতা সমু চৌধুরীকে লাঠিপেটা করে জখমের অভিযোগ
যশোর শহরের বেজপাড়ায় ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে অভিনেতা সমু চৌধুরীকে লাঠিপেটা করে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আহত সমু চৌধুরী জানান, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালান এবং লাঠি দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করেন।
আরও পড়ুনযশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম রয়েছে। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে গেছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন বলেন, অভিনেতার ওপর হামলার ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগও করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1791886622.jpg)



_medium_1791889481.jpg)
_medium_1791887349.jpg)
_medium_1791888430.jpg)