ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৩:৫২ পিএম

মেহেরপুরে আমবাগান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রীকে গলাকেটে হত্যা, ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মসমর্পণ

মেহেরপুরের মুজিবনগরে আমবাগান থেকে রজনী খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বাবুপুর গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রজনী খাতুন মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের রইদুল শেখের মেয়ে এবং সোনাপুর নতুনপাড়া গ্রামের রিপন শেখের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাবুপুর গ্রামের কয়েকজন বাসিন্দা হাঁটতে বের হন। এ সময় বাবুপুর মাঠের একটি সেতুর ওপর থেকে পাশের আমবাগানের একটি গাছে রজনী খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে স্থানীয় সূত্রের দাবি, রজনী খাতুন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আরও পড়ুন

খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে আমবাগান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১

ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর

২

আশুলিয়ায় পরকিয়ার সন্দেহ থেকে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

৩

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর হামলার অভিযোগে মামলা

৪

বাসস’র পরিচালক মোজাম্মেল হককে রংপুররের সাংবাদিক সমাজের অভিনন্দন

৫

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা

৬