ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৩:০৯ পিএম

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক : বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, অস্ট্রেলিয়ায় চিকিৎসা নেবেন রানা। জানা গেছে, তার অস্ট্রেলিয়ার ভিসা থাকায় এ সিদ্ধান্ত ক্রিকেট পরিচালনা বিভাগের।

পাঁজরের পেশির চোট ভালো হতে না হতে ব্যথা অনুভব করছেন কোমরে। দেশের হাসপাতালে স্ক্যান করেও কোমরে কোনো চোট খুঁজে পাওয়া যায়নি। এটা দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিকিৎসকদের। তারা কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। তাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না বোর্ড। স্বাভাবিকভাবেই তাকে বিদেশে পাঠানো হচ্ছে ব্যথার উৎস খোঁজার জন্য। 

জিম্বাবুয়ে সফর থেকে পাঁজরের পেশির চোট নিয়ে দেশে ফিরেছিলেন রানা। চোটের গভীরতা বেশি হওয়ায় বিশ্রামে থাকতে হয়েছে লম্বা সময়। বাংলাদেশ টেস্ট দলের অস্ট্রেলিয়া সফরের সময় নাহিদ অস্ট্রেলিয়া গিয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে। চোট পরিচর্যা করে পুরোপুরি সুস্থ হয়ে বোলিংয়ে ফেরেন চাঁপাই এক্সপ্রেস। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চেয়েছিলেন নির্বাচকরা। সে পরিকল্পনা ভেস্তে যায় রানার কোমরে ব্যথা হওয়ায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলতে পারেন কিনা, সে ব্যাপারেও নিশ্চিত হতে পারছেন না নির্বাচকরা। 

আরও পড়ুন

রানার চিকিৎসা হবে পার্থে। সেখানে কোচ মোহাম্মদ সেলিম থাকায় চিকিৎসা নেওয়া সহজ হবে বলে মনে করে বিসিবি। পার্থের যে মেডিকেল সেন্টারে স্ক্যান করা হবে, আগস্টে সেখানেই শিন বোনের চিকিৎসা নিয়েছেন রানা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ জানায়, চিকিৎসকের অ্যাপায়নমেন্ট পেলে অস্ট্রেলিয়া রওনা হবেন ২৩ বছর বয়সী ফাস্ট বোলার। 
রানাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কারণ সম্পর্কে শাহরিয়ার নাফীস বলেন, সে প্রকৃতিপ্রদত্ত একজন মেধাবী বোলার। ১৫০ কিলোমিটার গতিতে বল করে। নিয়মিত ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারে। তার মতো দ্রুত গতির বোলার বিশ্ব ক্রিকেটে এ মুহূর্তে নেই। রানার যত্ন নেওয়া বোর্ডের দায়িত্ব। সে কারণে তাকে বিদেশে পাঠানো হচ্ছে ব্যথার উৎস খোঁজার জন্য। সমস্যা থাকলে সমাধান হবে, কোনো সমস্যা না থাকলে মাসলের উন্নতির জন্য কাজ হবে।

জাতীয় দল নির্বাচক প্যানেল আপাতত রানাকে পরিকল্পনার বাইরে রাখতে চায়। প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, রানার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। মেডিকেল বিভাগের ছাড়পত্র না পাওয়ায় তাকে নেওয়া হয়নি। আমরা সম্পূর্ণ ফিট নাহিদ রানাকে চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা

১

তুহিন হত্যা মামলায় জামিন পেয়ে আলাদত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান

২

বগুড়ায় শিক্ষকের ওপর হামলা : অভিযুক্তকে বহিস্কার, মামলার প্রস্তুতি 

৩

৭ নভেম্বর গ্রাম পুলিশ মহাসমাবেশ প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী

৪

মাত্র ৩৬ বছর বয়সেই পরপারে জিম্বাবুইয়ান আম্পায়ার

৫

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার : জাহেদ উর রহমান

৬