ভিডিও বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০২:৫০ পিএম

মাত্র ৩৬ বছর বয়সেই পরপারে জিম্বাবুইয়ান আম্পায়ার

 মাত্র ৩৬ বছর বয়সেই পরপারে জিম্বাবুইয়ান আম্পায়ার

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের সাবেক নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার সারাহ ডামবানেভানা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। সোমবার (১২ অক্টোবর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। খবর : জিও সুপারের।

দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, গত মার্চ থেকে চিকিৎসা চলছিল ডামবানেভানার। এরপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন ডামবানেভানা। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাবেক ক্রিকেটার। ডানহাতি পেসার হিসেবে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের হয়ে খেলেছেন ডামবানেভানা। ২০১১ সালের নারী বিশ্বকাপ বাছাইপর্বেও খেলেছিলেন তিনি। পরবর্তী সময়ে আম্পায়ারিংয়ে যুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শক্ত অবস্থান তৈরি করেন এই সাবেক ক্রিকেটার।

২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ারদের ডেভেলপমেন্ট প্যানেলে জায়গা পান ডামবানেভানা। পরের বছর শুরু হয় তার আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিং ক্যারিয়ার। ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত নারী ক্রিকেট বিশ্বকাপেও দায়িত্ব পালন করেন তিনি। বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করে ইতিহাস গড়েছিলেন ডামবানেভানা। 

আরও পড়ুন

২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত ও ইংল্যান্ডের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বকাপের কোনো ফাইনালে দায়িত্ব পালন করা প্রথম জিম্বাবুইয়ান হিসেবে পরিচিতি পান ডামবানেভানা।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গা মুকুহলানি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে দুই ইভটিজারকে কারাদণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ

১

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

২

হঠাৎ বাড়লো ডলারের দাম

৩

কপালে ‘যন্ত্র’ লাগিয়ে খেলছেন গিল, এটি কী, কোন কাজে লাগে?

৪

সরকারি কর্মচারীদের জন্য ২০০ কোটি টাকায় তৈরি হবে ১৮৪টি ফ্ল্যাট

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র নয়

৬