ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০৭ পিএম

মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুরের গাংনী উপজেলায় বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ছাতিয়ান ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস শুকুর গাংনীর বাদিয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন মালিথার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভ্যান নিয়ে সড়ক পার হচ্ছিলেন আব্দুস শুকুর।

আরও পড়ুন

এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা যাত্রীবাহী একটি তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন আব্দুস শুকুর।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দী আল-ফালাহ ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়।
তবে হাসপাতালে পৌঁছানোর আগেই কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

১

নরসিংদীর মাধবদীতে পরকীয়া নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

২

মেহেরপুরে আমবাগান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর

৪

আশুলিয়ায় পরকিয়ার সন্দেহ থেকে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

৫

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর হামলার অভিযোগে মামলা

৬