মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুরের গাংনী উপজেলায় বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ছাতিয়ান ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস শুকুর গাংনীর বাদিয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন মালিথার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভ্যান নিয়ে সড়ক পার হচ্ছিলেন আব্দুস শুকুর।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।