আরডিএ বগুড়ায় বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
শিক্ষিত বেকার কমাতে প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছেন : শিক্ষামন্ত্রী
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষিত বেকারের হার কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছেন। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী যে পরিকল্পনাগুলো এখন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন, সেগুলোর অনেক কিছুই তিনি ১০ বছর আগেই চিন্তা ও পরিকল্পনা করেছিলেন।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, তাদের কর্মমুখী ও কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বেকারত্ব কমিয়ে আনা সম্ভব হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার মো. কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও আধুনিক শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। বর্তমান সরকার এবারের বাজেটে জিডিপির ২ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দিয়েছেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা দলের ভাইস চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রীর সহধর্মিণী নাজমুন্নাহার বেবি, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হক, পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।
আরও পড়ুনজাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৬ শতাধিক নবনিযুক্ত কর্মকর্তাদের নিয়ে এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। নবনিযুক্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষাব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন এবং শিক্ষা প্রশাসনের দায়িত্ব পালনে প্রস্তুত করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা যেন শিক্ষা কার্যক্রম পরিচালনা, শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের মূল্যায়ন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় আরও দক্ষতার পরিচয় দিতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে নবনিযুক্ত কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকার বিষয়টিও গুরুত্ব পায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ নতুন শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের দায়িত্ব পালনে সহায়ক হবে। এর মাধ্যমে তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
প্রধান অতিথি তার বক্তব্য শেষে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।
মন্তব্য করুন




_medium_1791884811.jpg)


_medium_1791881626.jpg)
_medium_1791886339.jpg)
