ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ কাভার্ডভ্যান আটক

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ কাভার্ডভ্যান আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরাসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (২৫-বিজিবি) সরাইল ব্যাটালিয়ন। 

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে (২৫-বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ চোরাচালন বন্ধে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্প। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে সন্দেহজনক তল্লাশির জন্য থামাতে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

কিন্তু গাড়িতে থাকা লোকজন অভিযানের বিষয়টি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১০ হাজার ৫০০ কেজি ভারতীয় অবৈধ জিরা জব্দসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়।
জব্দ করা এসব অবৈধ মালামালের মূল্য আনুমানিক ১ কোটি ৩৪ লাখ টাকা। 

২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ভারতীয় জিরাসহ আটক কাভার্ডভ্যান আখাউড়া কাস্টমস্ অফিসে জমা দেওয়া হয়েছে।

সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ কাভার্ডভ্যান আটক

১

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

২

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে : অর্থমন্ত্রী

৩

চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে বিশ্বাস করতে চায় না ট্রাম্প

৪

বিশ্ব রেকর্ড গড়লেন লিটন

৫

শিক্ষিত বেকার কমাতে প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছেন : শিক্ষামন্ত্রী 

৬