ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ কাভার্ডভ্যান আটক
ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরাসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (২৫-বিজিবি) সরাইল ব্যাটালিয়ন।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে (২৫-বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ চোরাচালন বন্ধে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্প। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে সন্দেহজনক তল্লাশির জন্য থামাতে নির্দেশ দেওয়া হয়।
২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ভারতীয় জিরাসহ আটক কাভার্ডভ্যান আখাউড়া কাস্টমস্ অফিসে জমা দেওয়া হয়েছে।