ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৫:০৪ পিএম

‘কিং’-এর টিজার আসছে শাহরুখের জন্মদিনে

‘কিং’-এর টিজার আসছে শাহরুখের জন্মদিনে

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে ভক্তদের জন্য আসছে বিশেষ উপহার। আগামী ২ নভেম্বর অভিনেতার জন্মদিনে মুক্তি পেতে পারে তার নতুন সিনেমা ‘কিং’-এর টিজার।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ টিজার প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্য দিয়েই শুরু হবে সিনেমাটির বৈশ্বিক প্রচার কার্যক্রম।

‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর টিজার প্রকাশের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সিনেমাটির টিজারে শাহরুখকে নতুন এক রূপে দেখা যাবে বলে দাবি করেছে সূত্রটি।

আরও পড়ুন

বড় পরিসরের অ্যাকশন, সংলাপ ও উপস্থাপনায় দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।
প্রতিবেদন অনুযায়ী, ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর মতো সিনেমায় বড় পরিসরের অ্যাকশন দেখে দর্শক যে অভিজ্ঞতা পেয়েছেন, ‘কিং’-এ তার চেয়েও বড় আয়োজন রাখার পরিকল্পনা রয়েছে। সিনেমাটির অ্যাকশন, রোমাঞ্চ ও সংগীতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কিং’-এর টিজার আসছে শাহরুখের জন্মদিনে

১

চাঁদপুরের বিলে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

২

ইরানের নেতৃত্ব নিয়ে আমরা বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প

৩

সৌদির হয়ে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় নেতানিয়াহু, যুবরাজের না

৪

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ কাভার্ডভ্যান আটক

৫

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

৬