সম্মতি ছাড়া অভিনেত্রীদের আপত্তিকর ভঙ্গিতে ছবি তোলার প্রবণতা ইদানিং বেড়ে গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড ভাইজান সালমান খান।
নায়িকাদের আপত্তিকর ছবি তুললে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সালমানের
সালমানের অভিযোগ, আগে সতর্ক করার পরও এ ধরনের ছবি তোলার প্রবণতা কমেনি, বরং বেড়েছে। ‘বিগ বস ২০’-এর মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। অভিনেত্রীদের ব্যক্তিগত পরিসর ও সম্মতির গুরুত্ব তুলে ধরার জন্য সালমানকে ধন্যবাদ জানান তিনি। সালমানের দাবি, কিছু তারকা নিজেরাই পাপারাজ্জিদের ডেকে এনে এ ধরনের ছবি তোলান। এ জন্য তাদের কেউ কেউ অর্থও দেন।
তবে সবাই যে এমন ছবি পছন্দ করেন, তা নয় বলে মনে করেন সালমান। তার ভাষায়, ‘যারা চান, তাদের জন্য করুন। কিন্তু যারা চান না, তাদের গায়ে হাত দেবেন না।’
নেহাকে উদ্দেশ করে সালমান আরও বলেন, ‘তোমরা যখন এসে বলো যে, এই ধরনের ছবি তোলা যাবে না, তার পরেও যদি ওরা একই কাজ করেন, তা হলে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পাপারাজ্জিরা তার আগের সতর্কবার্তাকে গুরুত্ব না দিয়ে বিষয়টি আরও বাড়িয়ে তুলছেন বলেও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘ওরা ভাবছেন, বিষয়টা একটা মজা। এমনকি, কিছু বড় প্ল্যাটফর্মও এই কাজ করছে। আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
অভিনেত্রীদের সম্মতি ছাড়া আপত্তিকর ছবি তোলার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সালমানকে ধন্যবাদ জানান নেহা। এই অভিনেত্রীর মতে, গুরুত্বপূর্ণ একটি মঞ্চে বিষয়টি তুলে ধরে অভিনেত্রীদের ব্যক্তিগত পরিসর ও সম্মতির গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রেখেছেন সালমান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1791786699.jpg)







_medium_1791799348.jpg)