ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৪:২৮ পিএম

গাজীপুরে লাইটের প্যাকেটেই লুকানো ছিল পিস্তল-গুলি

গাজীপুরে লাইটের প্যাকেটেই লুকানো ছিল পিস্তল-গুলি

গাজীপুরের কালীগঞ্জে এলইডি লাইটের প্যাকেট থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গতকাল রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার নাগরী ইউনিয়ন সংলগ্ন পূর্বাচলের ২৮ নম্বর সেক্টরের শালবন সেতুর নিচের একটি ড্রেন থেকে এসব অস্ত্র উদ্ধার করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল সিপিসি-৩ এসআরবি-১।

এসআরবি-১-এর উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ হোসেন জানান, রোববার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, শালবন সেতুর দক্ষিণ-পশ্চিম দিকে তিন থেকে চারজন ব্যক্তি মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র কেনাবেচার জন্য অবস্থান করছেন।

খবরটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে অভিযান শুরু করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে থাকা ব্যক্তিরা দুটি মোটরসাইকেলে করে দক্ষিণ-পূর্ব দিকে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালানোর সময় সেতুর নিচের ড্রেনে নজরে আসে একটি প্যাকেট। প্যাকেটের গায়ে লেখা ছিল ‘সুপার স্টোর এলইডি লাইট’। কিন্তু প্যাকেটের ভেতরে কোনো লাইট ছিল না। প্যাকেটটি স্কচটেপ দিয়ে আটকানো ছিল। প্যাকেট খুলতেই বেরিয়ে আসে CAL 7.65 বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ‘AP 32 AUTO’ লেখা তিন রাউন্ড গুলি।

আরও পড়ুন

পিস্তলটির স্লাইডের সামনের অংশে ‘L. W. SEECAMP’ লেখা রয়েছে। এসআরবি-১-এর প্রাথমিক পর্যবেক্ষণে এর ট্রিগার সচল বলে প্রতীয়মান হয়েছে।

তবে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত নয়। অস্ত্রের মালিকানাও তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার করা আলামতগুলো জব্দ করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সোমবার (৫ অক্টোবর) মুঠোফোনে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে লাইটের প্যাকেটেই লুকানো ছিল পিস্তল-গুলি

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা’ হামলার হুমকি

৩

বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

৪

ফরিদপুরে মাদরাসাছাত্রীকে চলন্ত মাইক্রোবাসে পালাক্রমে ধর্ষণ, দুই তরুণের যাবজ্জীবন

৫

সরকারকে অটোরিকশা চালকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

৬